Big Braking: খুনের অভি‌যোগে গ্রেফতার তৃণমূল জেলা পরিষদের এই সদস্য..

সুপ্রভাত ডিজিটাল: এবার খুনের অভিযোগ উঠলো বর্তমান সরকারের উপর। তৃণমূল নেতা ডালিম সেখকে খুনের অভি‌যোগে গ্রেফতার করা হল বর্ধমান জেলার এক পরিষদের তৃণমূল সদস্য উপর। গতকাল বর্ধমানের উল্লাস মোড় থেকে গ্রেফতার করা হয় বিকাশ নারায়ণ চৌধুরী নামে ওই তৃণমূল নেতাকে।

গত এক বছর আগে খুন হয়েছিল তৃণমূলের ব্লক সভাপতি ডালিম সেখ,এবং তার পর থেকেই ওনার স্ত্রী অভি‌যোগ করেন খুনের সঙ্গে জড়িত বিকাশ নারায়ণ চৌধুরী এবং মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর ভাই রহমতউল্লা চৌধুরী। তদন্তের ভার পরেছিল সিআইডির উপর এবং তার পর থেকেই খুঁজছিল সিআইডি, গতকাল তাকে খুঁজে পায় সিআইডি। ডালিম সেখ খুনের তদন্তে পুলিস ইতিমধ্যেই আগেই ১৬ জনকে গ্রেফতার করেছিল। এবার গ্রেফতার হলেন বিকাশ চৌধুরী। গত কিছু দিন ধরে সিআইডি বিকাশ নারায়ণের উপর নজর রাখছিল এবং গতকাল তাকে মোবাইল ট্র্যাক করে গ্রেফতার করে সিআইডি।


*****©সুপ্রভাত.ইন – এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******

supravat

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started